আন্তর্জাতিক

কান্দাহার বিমানবন্দরে সশস্ত্র বাহিনী হামলা, ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুল এখন সশস্ত্র বাহিনীরা দখলে। এর মধ্যেই দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র বাহিনীরা।

রোববার (২২ আগস্ট) সশস্ত্র বাহিনী মুখপাত্র জানিয়েছেন, রাতে বিমানবন্দরটি লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছুড়েছেন তারা।

আফগানিস্তানের সরকারি বাহিনীগুলোর পরিচালিত বিমান হামলায় বাধা দেওয়ার উদ্দেশ্যে এ হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সশস্ত্র বাহিনী মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা কান্দাহার বিমানবন্দরে হামলা চালিয়েছি, কারণ শত্রুরা আমাদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে এটিকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলো।”

আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রকেট হামলায় বিমানবন্দরটির রানওয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষ সব ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর হয়নি বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা