আন্তর্জাতিক

ক্ষমা পেলেন গণিও, ফিরলে বিপদ নেই

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সকল সরকারি চাকরিজীবী এবং বিরোধীদের সাধারণ ক্ষমার ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠী। এবার দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্ট আশরাফ গণিকেও ক্ষমা করে দিলো তারা। গণিসহ যারা পালিয়েছেন তারা ফিরলে কোন বিপদ হবে না।

গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতাশ খলিলুর রহমান হাক্কানি রোববার (২২ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিকে একথা জানান।

গত রোববার কাবুলের কাছাকাছি পৌঁছায় সশস্ত্র গোষ্ঠী। এদিনই দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট গণি। বলা হয়, তিনি গাড়ি ও ব্যাগভর্তি অর্থ নিয়ে পালিয়েছেন। প্রথমে শোনা যায়, আশরাফ গণি উজবেকিস্তান বা তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। পরে খবর আসে তিনি ওমানে গেছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন বলে বুধবার (১৮ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তিনি বর্তমানে সেখানেই আছেন।

হাক্কানি বলেন, আমরা আশরাফ গণি, আমরুল্লাহ সালেহ ও হামদুল্লাহ মোহিবকে ক্ষমা করে দিয়েছি। আমাদের সঙ্গে এই তিনজনের বিরোধ ছিল ধর্মের জায়গা থেকে।

সশস্ত্র গোষ্ঠীর এই নেতা বলেন, আমাদের দিক থেকে আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি; আমাদের বিরুদ্ধে লড়াই করা জেনারেল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত।

হাক্কানি আরও বলেন, যারা পালাচ্ছেন তারা ঠিক করছেন না। শত্রুরা গুজব ছড়াচ্ছে যে, আমরা তাদের ওপর প্রতিশোধ নেবো। তাজিক, বালুচ, হাজারা ও পশতুনরা সবাই আমাদের ভাই। সব আফগান আমাদের ভাই। তাই তারা চাইলে দেশে ফিরতে পারে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা