আন্তর্জাতিক

হামলার জবাব দেয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক: হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের ওপর হামলা হলে বা দেশটি থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়ার কাজে কোনো প্রকার নাশকতামূলক কাজ করা হলে সমুচিত জবাব দেয়া হবে।

শুক্রবার (২০ আগস্ট) হোয়াইট হাউসে দেয়া এক ভাষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমি সবসময় বলেছি, যুক্তরাষ্ট্র ও তার মিত্র-অংশীদাররা বর্তমানে সন্ত্রাসবিরোধী অভিযানে কম গুরুত্ব দিচ্ছে এবং তার পরিবর্তে বিশ্বজুড়ে অস্থিরতাপ্রবণ এলাকাসমূহে শান্তি ও স্থিতিশীলতা বিধানকে অধিক গুরুত্ব দিচ্ছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি ও এই প্রক্রিয়ারই অংশ।

আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে, প্রায় ৬ হাজার সেনা সদস্য এই কাজে নিয়োজিত আছেন। আমি পরিষ্কারভাবে বলছি, যদি আমাদের সেনা সদস্যদের ওপর কোনো হামলা হয়, বা নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কোনো প্রকার অনাকাঙ্খিত ঘটনা ঘটে, সেক্ষেত্রে সমুচিত জবাব দেয়া হবে এবং অত্যন্ত দ্রুত ও শক্তভাবে প্রতিক্রিয়া দেখাবে যুক্তরাষ্ট্র।

২০০১ সালে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে হামলা করেছিল আল কায়দা নেটওয়ার্ক। সে সময় মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি সংগঠনটির প্রধান ঘাঁটি ছিলো তৎকালীন বিদ্রোহীশাসিত আফগানিস্তান।

টুইন টাওয়ারে হামলার পর ওই বছরই দেশটিতে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনা বাহিনী। অভিযানে পতন হয় সশস্ত্র সরকারের। অভিযানের ২০ বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধ সমাপ্তি ও আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু ভবিষ্যতে যেন ফের আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশসমূহের ওপর যেন কোনো প্রকার হামলা পরিচালনা করা না হয় সে বিষয়েও পদক্ষেপ নেয়া হচ্ছে বলে শুক্রবারের ভাষণে উল্লেখ করেছেন বাইডেন।

এ সম্পর্কে তিনি বলেন, আমরা সবাই একমত হয়েছি যে এ ব্যাপারে আমাদের আলোচনায় বসা প্রয়োজন। সামনের সপ্তাহে জি ৭ বৈঠকে এ ব্যাপারে আলোচনা হবে। জি ৭ এর সদস্যরাষ্ট্রসহ বিশ্বের নেতৃস্থানীয় গণতান্ত্রিক দেশসমূহ যদি সক্রিয় হয়, অদূর ভবিষ্যতে আফগানিস্তানে একটি গণতান্ত্রিক সরকার আমরা দেখতে পাব- এমন আশা আমরা করতেই পারি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা