পাকিস্তানের ওয়াগাহ সীমান্ত ক্রসিং দিয়ে আফগান পণ্য ভারতে প্রবেশ করে - ফাইল : ছবি
আন্তর্জাতিক

সড়কপথে ভারতে পণ্য সরবরাহ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ভেতর দিয়ে সড়কপথে আফগানিস্তানের পণ্য ভারতে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালে’বান। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তালে’বান এমন সময় এ পদক্ষেপ নিয়েছে যখন আফগানিস্তানে উৎপাদিত পণ্য ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হয়।

তালে'বান সড়কপথে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছে এবং ভারত অভিমুখী পণ্য পাকিস্তানে প্রবেশের ট্রানজিট রুটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে দাবি করেছে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন্সের মহাপরিচালক অজয় সাহাই। তবে, দুবাইয়ের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে আফগানিস্তানের নিরপেক্ষ কোনো সূত্র থেকে ভারতীয় কর্মকর্তার এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তালে’বান তাদের দেশের পুনর্গঠন কাজে ভূমিকা রাখার জন্য ভারতকে ধন্যবাদ জানানোর পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে ভারতের অংশগ্রহণ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে। তবে একইসঙ্গে আফগানিস্তানে কোনো সামরিক অভিলাষের ব্যাপারে নয়াদিল্লিকে সতর্ক করে দেয় তালে’বান। তালে’বানের প্রধান সমর্থক হিসেবে অভিযুক্ত পাকিস্তান দাবি করছে, তালে’বান আফগানিস্তানের ক্ষমতা দখল করায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা