নিয়ে সমালোচনার মুখেও অটল
আন্তর্জাতিক

আফগানিস্তান নিয়ে সমালোচনার মুখেও অটল বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর হাতে দ্রুত দখল এবং আমেরিকার দীর্ঘতম লড়াই বন্ধে বিশৃঙ্খল পরিস্থিতির মাঝে রাজনৈতিক বিতর্ক মধ্যেও প্রেসিডেন্ট জো বাইডেন তার সিদ্ধান্তে অটল রয়েছেন।

এবিসি নিউজের জর্জ স্তেফানোপোলিসকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এপ্রিলে সেনা প্রত্যাহারের যে ঘোষণা তিনি দিয়েছিলেন তাতে সামরিক বাহিনীর প্রস্থান ছিল তাঁর কথায় একটি ‌‘সহজ বিকল্প’ এবং এছাড়া কার্যকরভাবে করার কিছুই ছিল না।

বাইডেন জোর দিয়ে বলেন, বিদ্রোহী গোষ্ঠী এতো দ্রুত ক্ষমতা দখল কেউ আশা করেনি, সে সম্ভাবনার কথা তিনি প্রত্যাহার কর্মসূচির ঘোষণার সময় থেকেই বারবার নাকচ করে আসছিলেন।

তিনি আরও বলেন, ‘এই ধারণা যে বিদ্রোহী গোষ্ঠী দখল করবে এবং ৩ লক্ষ সেনা, যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং অস্ত্রে সজ্জিত করেছি, তারা হঠাৎ করে হার মানতে পারে বা হাল ছেড়ে দিতে পারে, আমার মনে হয় না এমনটি কেউ ভেবেছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিক ও আফগান মিত্রদের সুশৃঙ্খলভাবে উদ্ধারে ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের দ্রুত পতন, তাঁর বৈদেশিক নীতির মূল্যায়নে সংশয়ের জন্ম দিয়েছে, যে বৈদেশিক নীতির বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনকে অভিজ্ঞ বলে ধরা হয়, কারণ সেনেট ফরেন রিলেশনস বিভাগে তাঁর বহু বছরের অভিজ্ঞতা রয়েছে।

সূত্র: ভয়েজ অব আমেরিকা

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা