আন্তর্জাতিক

মেলবোর্নে লকডাউন বাড়লো সাতদিন

সাননিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে বুধবার (১১ আগস্ট) লকডাউনের মেয়াদ সাতদিন বাড়ানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

করোনার ডেলটা ভেরিয়েন্টের কারণে সংক্রমণ বাড়তে থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে গত বৃহস্পতিবার ষষ্ঠবারের মতো লকডাউন জারি হয়।

ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ড্যানিয়েল এন্ড্রুজ আরও ২০ জন আক্রান্ত হওয়া সংবাদ জানিয়ে ১৯ আগস্ট পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন।

এদিকে সিডনির ৫০ লাখেরও বেশি মানুষ সাত সপ্তাহ ধরে লকডাউন মেনে ঘরে অবস্থান করছে। চলমান লকডাউন আগস্টের শেষ নাগাদ চলবে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যে বুধবার নতুন করে ৩৪৪ জন আক্রান্ত হয়েছে। সিডনিতে মধ্য জুনের পর নতুন কওে সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ছয় হাজার একশরও বেশি লোকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আড়াই কোটি জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়ায় ৩৭ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত এবং মারা গেছে ৯৪১ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা