আন্তর্জাতিক

ডেল্টা ঠেকাতে ৮৩ শতাংশ কার্যকর স্পুটনিক-৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত কোভিড টিকা স্পুটনিক-৫ করোনার অতিসংক্রামক ধরন ডেল্টার সংক্রমণ ঠেকাতে ৮৩ শতাংশ কার্যকর। বুধবার এই তথ্য জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত জুনে টিকাটির উদ্ভাবক গামালিয়া ইনস্টিটিউট জানিয়েছিল করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে তাদের টিকা প্রায় ৯০ শতাংশ কার্যকর। এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যে জানা গেল ডেল্টা ঠেকাতে টিকাটির কার্যকারিতা ৮৩ শতাংশ।

স্পুটনিকের উদ্ভাবক প্রতিষ্ঠানটি এমন এক সময়ে এ দাবি করেছিল যখন গোটা বিশ্বজুড়ে ডেল্টার প্রকোপ ছড়িয়ে পড়েছে। নতুন ঢেউ দেখা দেয় দেশে দেশে। আর ধনী দেশগুলোতে টিকা সহজলভ্য হওয়া সত্ত্বেও অনেকে টিকা নিতে অনীহা জানাচ্ছিলেন।

গামালিয়া ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিনটসবার্গ বুধবার রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বজুড়ে এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসের যত ধরন শনাক্ত হয়েছে সব ধরনের ক্ষেত্রে স্পুটনিক-৫ কার্যকর ও নিরাপদ।

বিশ্বের ৬০টি দেশে অনুমোদন পেয়েছে স্পুটনিক–৫। তবে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন (এফডিএ) টিকাটির অনুমোদন দেয়নি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা