আন্তর্জাতিক

গাড়িতে কোবরা, দংশনে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: মিশরে মিনিবাসের মধ্যে কার্টনে করে একটি কোবরা নিয়ে যাওয়া হচ্ছিল। মালিকের পীড়াপীড়িতে ড্রাইভার এই কোবরা বহনে রাজি হয়েছিলেন। তিনি তো জানতেন না এটাই তার কাল হবে!

আরব নিউজের খবরে বলা হয়েছে, কোবরার কামড়ে মিনিবাসে থাকা একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে।

মিশরের ইয়ুম সেভেন নামে এক সংবাদপত্রের খবরে বলা হয়েছে, বাসের ড্রাইভার গাড়িটির সহমালিকের অনুরোধে আলেকজান্দ্রিয়া থেকে মিশরের উত্তর কাফর ইল-শেখ শহরে কার্টনে করে কোবরা নিয়ে যেতে রাজি হয়েছিলেন।

তবে মিনিবাসে থাকা যাত্রীরা গাড়িতে কোবরা নিয়ে যাওয়া হচ্ছিল-এই তথ্য জানতেন কী না, সেটা জানা যায়নি।

ড্রাইভারসহ গাড়িটির সব যাত্রী কোবরাটির কামড়ে মারা যান। নিহতরা হলেন- ত্বহা আব্দুল গাফ্ফার খলিফা, তার স্ত্রী সুন্দুস নসর ইসা, নসবি সাইদ শরসের এবং তার বড় খালা জয়নব নববার।

খবরে বলা হয়, গাড়ির পেছনে থাকা কার্টন থেকে বের হয়ে কোবরাটি যাত্রী সিটের নিচ দিয়ে পরপর পাঁচজনকে দংশন করে।

কোবরার কামড়ে চার যাত্রীসহ বাসটির ড্রাইভার যখন মৃত্যুর কোলে ঢলে পড়েন- গাড়িটি তখন একটি কংক্রিটের ব্যারিকেডে ধাক্কা দেয়। এ সময় কোবরাটি পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা কোবরাটি দেখতে পেয়ে মেরে ফেলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা