আন্তর্জাতিক

হাতির পালের জন্য সরানো হলো দেড় লাখ মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের চীনে গত ১৭ মাস ধরে ছুটে চলা ১৪টি এশিয়ান হাতির জন্য দেড় লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ আগস্ট) চীনের সরকারির কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।

গ্রামের পর গ্রাম ও শহরের পর শহর পেরিয়ে হাতির পালটি তাদের চলার পথে বহু ফসলের ক্ষেত তছনছ করে ছুটে চলায় ওই অঞ্চলটির বাসিন্দাদের সঙ্গে হাতিগুলোর দ্বন্দ্ব লাগতে পারে, এমন উদ্বেগ থেকে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

নানা ধরনের যানবাহন ও ড্রোন ব্যবহার করে হাতিগুলোর যাত্রাপথ নির্বিঘ্ন করতে কাজ করছে ২৫ হাজারের বেশি পুলিশ। হাতির পালটির গতিপথ সুরক্ষিত রাখতে হাতিগুলো যেদিক দিয়ে গেছে সেদিকের রাস্তায় যানচলাচল বন্ধ করাসহ প্রয়োজনীয় সবকিছুই করছে তারা।

হাতির পালটি তাদের আদি বাসভূমি থেকে ৫০০ কিলোমিটারের বেশি পথ পেরিয়ে যাওয়ার পর থেকে চীনা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম হাতিগুলোর সংবাদ করছে। বিজ্ঞানীরা বলছেন, আবাস ছেড়ে বুনো হাতির এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কোনো ঘটনা তাদের জানা নেই।

প্রথম থেকে হাতির পালটির গতিবিধি নজরদারি করছে চীনা কর্তৃপক্ষ। গত জুনের দিকে ইউনান প্রদেশের রাজধানী কুনমিং শহরতলীতে হাতিগুলোকে ঢুকতে দেখা যায়। এখন স্থানীয় বসতির দিকে অগ্রসর হওয়া দেড় লাখ মানুষকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

গতিবিধি ঘুরিয়ে হাতিগুলোকে ইউনানের শিশুয়াংবান্নায় মেঙ্গিয়াংজি নেচার রিজার্ভে তাদের পুরোনো আবাসস্থলের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। তবে পরে হাতিগুলোই তাদের গতিপথ বদলে পুরোনো আবাসের দিকে যেতে শুরু করে।

হাতির পালটির নজরদারির জন্য নিয়োজিত দলের প্রধান ওয়ান ইয়ং সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, হাতিগুলো ইউয়ানজিয়াং নদী পার হয়ে দক্ষিণে অগ্রসর হচ্ছে। হাতিগুলোর যাত্রাপথ নির্বিঘ্ন রাখতে কৃত্রিম সড়ক, ইলেক্ট্রিক বেড়া ও লোভনীয় বস্তু ব্যবহার করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাতিগুলো কেন তাদের আদি আবাসস্থল ছেড়ে এমন এক যাত্রা শুরু করেছে সেটা তারা বুঝতে পারছেন না। তাদের কারো কারো ধারণা, অনভিজ্ঞ নেতার পাল্লায় পড়ে হয়তো তারা পথ হারিয়েছে। কেউ বলছেন, হাতিগুলো নতুন আবাসের খোঁজ করছিলো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

চিকিৎসা খাতে অক্সিজেন অবকাঠামোর বড় অংশ অচল

দেশে চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোয় বিনিয়োগ হয়নি।...

চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।...

ইউএনও পরিচয়ে প্রতারক চক্রের চাঁদা দাবি: ফেসবুকে সতর্ক বার্তা

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে ফোনে...

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিয...

কালকিনিতে বেপরোয়া বালুবাহী ট্রলি-ট্রাক্টর, যানজটে ভোগান্তি

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের বেপরোয়া চলাচল বেড়...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা