আন্তর্জাতিক

সিডনিতে সংক্রমণের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার (১০ আগস্ট) করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির আরো নতুন নতুন এলাকায় লকডাউন জারি করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের ঘোষণায় বলা হয়েছে, নতুন করে ৩৫৬ জন সংক্রমিত হয়েছে। মধ্য জুনে ডেল্টা ধরণ শুরু হওয়ার পর একদিনে আক্রান্তের এটি সর্বোচ্চ সংখ্যা।

অষ্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির ৫০ লাখেরও বেশি মানুষ গত সাত সপ্তাহ ধরে লকডাউনে রয়েছে। এখানে করোনা সংক্রমিত লোকের সংখ্যা পাঁচ লাখ আট হাজার ৫’শ জন। মারা গেছে এ পর্যন্ত ৩২ জন।

রাজ্য প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, আমাদের লক্ষ্য হলো সংক্রমণ শুন্যে নামিয়ে আনা। কিন্তু দু:খজনকভাবে গত কয়েকদিন ধরে আমরা সংক্রমণ বাড়তে দেখছি।

এদিকে উপকূলীয় বায়রন বে শহরে লকডাউন জারি করা হয়েছে। এর আগে নিউক্যাসল ও টামওর্থে লকডাউন জারি করা হয়। এছাড়া মেলবোর্নের ৫০ লাখ বাসিন্দাও ষষ্ঠবারের মতো করোনা প্রতিরোধী লকডাউনে রয়েছে।

উল্লেখ্য, সীমান্ত বন্ধ, লকডাউন, ভ্রমণের পর বাধ্যতামূলক কোয়ারেন্টিন এবং ব্যাপক পরীক্ষা ও ট্রেসিং এর মাধ্যমে অষ্ট্রেলিয়া সফলভাবে করোনা মহামারীকে নিয়ন্ত্রণ করতে পারলেও সম্প্রতি ডেল্টা ধরণের লাগাম টেনে ধরতে দেশটিকে বেশ বেগ পেতে হচ্ছে।

এদিকে এখানে টিকা দেয়ার গতিও বেশ ধীর। এ পর্যন্ত মাত্র ২০ শতাংশ লোককে টিকার পুরো ডোজ দেয়া সম্ভব হয়েছে। আড়াইকোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩৭ হাজার লোক। মারা গেছে ৯৪০ জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করলেন ট্রাম্প

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা