ইসরাইলি ডলফিন ক্লাস সাবমেরিন -ফাইল ছবি
আন্তর্জাতিক

বিপজ্জনক অভিযানে ইসরাইলের সাবমেরিন

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের একটি সাবমেরিন লোহিত সাগরে প্রবেশ করেছে বলে জানিয়েছে রেডিও তেহরান। সাবমেরিনটি বাবুল মান্দেব প্রণালী পার হয়ে পারস্য উপসাগরের দিকে রওয়ানা দিতে পারে এবং ধারণা করা হচ্ছে তার সম্ভাব্য লক্ষ্য ইরান।

এরইমধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে, ইসরাইলের ডলফিন ক্লাসের একটি সাবমেরিন সুয়েজ খাল দিয়ে ৪ আগস্ট গোপনে লোহিত সাগরে প্রবেশ করেছে। ইসরাইলের দুটি ডেস্ট্রয়ারও একইদিন সুয়েজ খাল পার হয়েছে। ধারণা করা হচ্ছে ডেস্ট্রয়ার দুটি ইসরাইলের সাবমেরিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।

চলতি মাসে ওমান সাগরের উপকূলে ইসরাইলি মালিকানাধীন একটি ট্যাংকারে হামলার পর তেল আবিব এই পদক্ষেপ নিয়েছে। ওই হামলার জন্য ইহুদিবাদী ইসরাইল ও তার পশ্চিমা মিত্র ব্রিটেন এবং আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করেছে। তেহরান এ অভিযোগ চরমভাবে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, গত ৪ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ তাদের সর্বাধুনিক সাইবার সরঞ্জাম সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করেছে। পারস্য উপসাগরীয় এলাকায় জাহাজ ও বিমান চলাচল বাধাগ্রস্ত করার লক্ষ্য নিয়ে ইসরাইল সাইবার তৎপরতা শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এবং ওমান সাগরে ইরানকে চ্যালেঞ্জ না করার জন্য যখন বারবার হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে তখন ইসরাইল সাবমেরিন পাঠাচ্ছে। ইজরাইলের উচ্চাকাঙ্ক্ষী অভিযানের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে নিরুৎসাহিত করা হচ্ছে।

এরমধ্যে রয়েছেন আমেরিকায় নিযুক্ত ইসরাইলের সাবেক সামরিক অ্যাটাচে জেনারেল আমোস ইয়াদলিন। তিনি পারস্য উপসাগরে ইরানের সঙ্গে কোনো দ্বন্দ্বে না জড়াতে জোরালোভাবে তেল আবিবকে নিরুৎসাহিত করেছেন। তিনি বলেছেন, পারস্য উপসাগরে ইরানের একচ্ছত্র সামরিক আধিপত্য রয়েছে।

ইসরাইলের সাবকে ওই সামরিক কর্মকর্তা ইরানের ড্রোন শক্তি এবং ক্ষেপণাস্ত্র শক্তির কথা উল্লেখ করেছেন। উদাহরণ হিসেবে তিনি ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কথা তুলে ধরেছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

যৌথ হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, বাড়ছে দালালচক্র

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

খাবার দিতে দেরি হওয়ায় ভাবিকে হত্যা

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠে...

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা