আন্তর্জাতিক

অক্সিজেনের অভাবে ৯ রোগীর মৃত্যু রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক : অক্সিজেনের অভাবে ৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে রাশিয়ার একটি হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে দেশটির দক্ষিণাঞ্চলীয় ভ্লাদিকাভকাজ শহরে। অক্সিজেনের পাইপ বিস্ফোরণের ফলে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অক্সিজেনের অভাব দেখা দেয়। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, অক্সিজেনের অভাবে ৯ করোনা রোগীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় ওই হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ৭২ জন রোগী ছিলেন। তবে তাদের সবার অক্সিজেনের প্রয়োজন ছিলো না।

নর্থ ওসেটিয়া অঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান সের্গেই মেনিয়াইলো বলেন, ভূগর্ভস্ত অক্সিজেন পাইপে বিস্ফোরণের কারণে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে।

তিনি বলেন, অক্সিজেন ট্যাঙ্ক আসতে শুরু করেছে। মেডিকেল কর্মীরা ভেন্টিলেটরে থাকা রোগীদের পুনরায় অক্সিজেন সহায়তা দিতে শুরু করেছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা