আন্তর্জাতিক

করোনার সংক্রমণ বাড়ছে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রে। বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও। ডেল্টা’র প্রভাবে আবারো সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের জনস্বাস্থ্য উপাত্তের হিসাবে, দেশজুড়ে গত তিন দিনে করোনা শনাক্তের গড় ১ লাখ। যা গত সপ্তাহের চেয়ে অন্তত ৩৫ শতাংশ বেশি।

গত সপ্তাহের তুলনায় করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি বেড়েছে ৪০ শতাংশ। ফলে পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। একই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, রোববার (৮ আগস্ট) ফ্লোরিডাতে রেকর্ড ২৮ হাজার ৩১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ রাজ্যে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যাও গত আট দিনের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে রয়টার্স।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা