আন্তর্জাতিক

তালেবান দখলে ৬ প্রাদেশিক রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক : আরও এক প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবান। আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের রাজধানী আইবাক দখলে নিয়েছে তারা। এ নিয়ে চার দিনে মোট ছয়টি প্রাদেশিক রাজধানী নিজেদের নিয়ন্ত্রণে নিলো তালেবান যোদ্ধারা।

স্থানীয় সময় সোমবার (৯ আগস্ট) এক বিবৃতিতে আইবাক শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে তালেবান। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সামাঙ্গান প্রদেশের ডেপুটি-গভর্নর বিষয়টি এএফপিকে নিশ্চিত করে বলেন, তালেবান শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে।

এর আগে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী এবং উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের রাজধানী তালোকান দখল করে তালেবান। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তালেবানের হাতে শহরগুলোর নিয়ন্ত্রণ হারায় আফগান সরকারি বাহিনী।

তারও আগে শুক্রবার নিমরোজ প্রদেশের যারানজ এবং শনিবার জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান দখল করে নেয় তালেবান।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা হাসিনার  

জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করা নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

বৃষ্টিতে ভিজে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে যা করবেন

বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। তবে বৃষ্টির পানির সঙ্...

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২৪ 

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অ...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা