পারস্য উপসাগরে ইরানের সামরিক স্পিডবোট; এসব বোট সার্বক্ষণিকভাবে নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকে
আন্তর্জাতিক

পারস্য উপসাগরের নিরাপত্তাকে রেড লাইন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের নিরাপত্তাকে নিজের জন্য রেডলাইন বলে ঘোষণা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ অবলম্বন করার জন্য ব্রিটিশ সরকারের নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

তিনি সাংবাদিকদের বলেন, ব্রিটেনের মতো দেশগুলো পারস্য উপসাগরের জলপথকে বিপদাপন্ন করে তোলার জন্য যে সমস্ত কুটকৌশল অবলম্বন করেছে তার মোকাবেলায় তেহরান সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। এখন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে মনোযোগ দেয়া উচিত।

সম্প্রতি ওমান সাগরের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি ট্যাংকারে যে হামলা হয়েছে সে ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের বক্তব্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সাঈদ খাতিবজাদে বলেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এই প্রথম নয়।

এ সময় তিনি ২০১৯ সালের জুলাই মাসে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ সামরিক বাহিনীর হাতে ইরানের একটি তেল ট্যাংকার আটক হওয়া ঘটনা উল্লেখ করে বলেন, সেটি ছিলো অবশ্যই আন্তর্জাতিক আইনের লংঘন।

ওমান সাগরের হামলা প্রসঙ্গে গত সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, বেআইনি ও নির্দয় এই হামলার পেছনে খুব সম্ভবত ইরান রয়েছে যারা একটি অথবা কয়েকটি ড্রোন দিয়ে ওই জাহাজে হামলা চালায়। এর কঠিন জবাব দেয়ার জন্য মিত্রদের সঙ্গে কাজ করছে লন্ডন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা