আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মোতায়েন হচ্ছে মার্কিন রণতরী

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ‌১৫ জানুয়ারির আগে আফগানিস্তান ও ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিতে চায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকার এক সামরিক কর্মকর্তা সিএনএন টেলিভিশনকে জানান, বিমানবাহী রণতরী মোতায়েনের অর্থ হবে ইরাক ও আফগানিস্তান থেকে যেসব মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে তাদেরকে কমব্যাট সাপোর্ট এবং এয়ার কভার দেয়া।

মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের শীর্ষ পর্যায়ের পদার্থ বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে শুক্রবার নিহত হওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। আমেরিকার এ পদক্ষেপ ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের বার্তা দেবে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।

শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে বিখ্যাত বিজ্ঞানী ও গবেষককে সন্ত্রাসী হামলার মাধ্যমে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ প্রথম থেকেই জোরালো সন্দেহ প্রকাশ করেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৮ সালের একটি অনুষ্ঠানে ইরান-বিরোধী আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ফাখরিযাদের নাম বারবার উল্লেখ করেছিলেন। সে সময় তিনি হুমকি দিয়ে বলেছিলেন, "স্মরণ রাখবেন নামটি হচ্ছে ফাখরিজাদে"। সূত্র : পার্স টুডে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা