আন্তর্জাতিক

মন্টেনিগ্রো-সার্বিয়ার রাষ্ট্রদূত বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : দেশের সার্বভৌমত্ব অবমাননার দায়ে সার্বিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মন্টেনিগ্রো। জবাবে সার্বিয়াও মন্টেনিগ্রোর রাষ্ট্রদূতকে নিজ দেশ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত শনিবার মন্টেনিগ্রো সার্বিয়ান রাষ্ট্রদূত ভ্লাদিমির বোজোভিককে অবাঞ্ছিত ঘোষণা করে দেশ থেকে বহিষ্কার করলে দুই প্রতিবেশীর মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়।

মন্টেনিগ্রোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্রমাগত দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কারণেই সার্বিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরেই সার্বিয়া সেদেশে নিযুক্ত মন্টেনিগ্রোর রাষ্ট্রদূত তারজান মিলোসেভিককে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে আগে থেকেই চলমান বিরোধপূর্ণ সম্পর্ক এ ঘটনার জেরে আরও উত্তপ্ত হয়ে উঠল।

একসময় সার্বিয়া-মন্টেনিগ্রো দুটোই একই রাষ্ট্র ছিল। পরে ২০০৬ সালে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে মন্টেনিগ্রো।

তবে স্বাধীনতার পরেও দেশটির অভ্যন্তরীণ বিরোধ মেটেনি, বরং তা আরও তীব্র হয়ে দেখা দেয়। একপক্ষ অর্থোডক্স খ্রিস্টান মিত্র রাশিয়া ও সার্বিয়ার ঘনিষ্ঠ থেকে যায়, আরেক পক্ষ পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকে পড়ে।

মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট মিলো জুকানোভিক টানা ৩০ বছর ধরে দেশ শাসন করছেন। তবে গত আগস্টে নির্বাচনে সার্ব-পন্থী জোটের কাছে হেরে গেছে তার পশ্চিমাপন্থী ডেমোক্র্যাটিক পার্টি। চলতি সপ্তাহেই দেশটিতে সার্ব-পন্থী নতুন সরকার গঠনের কথা রয়েছে। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা