আন্তর্জাতিক

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে হিন্দু শিশু আটক

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানে এক হিন্দু শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিশুটি মাদ্রাসার কার্পেটে ইচ্ছাকৃতভাবে মূত্রত্যাগ করে বলে অভিযোগ করা হয়।

এ অভিযোগে মামলা হওয়ায় শিশুকে কাস্টডিতেও নিয়েছে পুলিশ। দেশটির ইতিহাসে এটি ধর্ম অবমাননায় সবচেয়ে কমবয়সীর বিরুদ্ধে মামলার ঘটনা। সোমবার(৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

পাকিস্তানের আইন অনুসারে, ইসলাম ধর্ম অবমাননা খুবই গুরুতর অপরাধ এবং এর সাজা মৃত্যুদণ্ডও হতে পারে।

এদিকে এ অভিযোগ সম্পর্কে ছেলেটির পরিবারের এক সদস্য বলেন, সে ধর্ম অবমাননার বিষয় সম্পর্কে জানেই না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সে এখনও জানেই না কোনটা ভুল আর সঠিক এবং কেনো তাকে এক সপ্তাহ ধরে কারাগারে রাখা রয়েছে।

শিশুর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলায় অবাক হয়েছেন দেশটির আইন বিশেষজ্ঞরাও। তারা বলছেন, এই ঘটনা নজিরবিহীন। পাকিস্তানে এই বয়সের কেউ কখনও এমন অভিযোগে অভিযুক্ত হয়নি।

পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান ও মানবাধিকারকর্মী কপিল দেব বলেন, আমি অবিলম্বে শিশুটির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানাই।

খবরে বলা হয়েছে, শিশুটির পরিবার ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই পাঞ্জাবের রক্ষণশীল রহিম ইয়ার খান এলাকায় লুকিয়ে থাকছে। গত সপ্তাহে একদল মুসলিম স্থানীয় একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের পর তারা নিজ বাড়ি থেকে পালিয়েছিলেন। ছেলেটি জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় মন্দির ভাঙচুর করা হয়। উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা