আন্তর্জাতিক

তালেবানের বিরুদ্ধে লড়াই আফগানিস্তানের নিজস্ব ব্যাপার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানকে প্রতিরোধ করা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর নিজস্ব ব্যাপার মন্তব্য কলেছে যুক্তরাষ্ট্র।

সোমবার সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ কথা বলেছেন।

এক দশক পর গত মে মাসে আফগানিস্তান চূড়ান্তভাবে ছেড়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে জুনেই জোটের সিংহভাগ সেনা দেশে ফিরেছে। এরপর থেকেই আফগানিস্তানে হামলা জোরদার করে তালেবান। ইতোমধ্যে দেশটির ছয়টি প্রদেশের রাজধানী দখল করে নিয়েছে তারা।

জন কিরবি বলেছেন, ‘দেশ রক্ষা করা এখন তাদের ব্যাপার। এটা তাদের লড়াই।’তিনি বলেন, ‘এগুলো তাদের সামরিক বাহিনী, তাদের প্রাদেশিক রাজধানী, তাদের মানুষকেই রক্ষা করতে হবে।’

কিরবি জানান, আফগানিস্তানে এখন যেভাবে লড়াই চলছে তা সঠিক নির্দেশনায় চলছে না।

আফগানিস্তানে সেনা সহায়তা দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, সেখানে কোনো অতিরিক্ত সেনা পাঠানো হবে না। এর পরিবর্তে তারা সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা