আন্তর্জাতিক

পুরুষ সদস্য সঙ্গে না নিয়ে বের হওয়ায় খুন

আন্তর্জাতিক ডেস্ক: বোরকা পরে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো তার। কারণ বোরকা পরলেও শরীরে সেঁটে থাকার ‘অপরাধে’ আফগানিস্তানে তালেবানের হাতে খুন হয়েছেন সেই নারী। পুরুষ সদস্য সঙ্গে না নিয়ে একা বেরিয়েছিলেন, যা তালেবানের কাছে ‘গুরুতর অপরাধ’।

তাই প্রকাশ্য রাস্তায় তাকে গুলি করে খুন করেছে তারা।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মাজার-ই-শরিফ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই নারী। এরপর গাড়িতে উঠতে যাবেন, এমন সময় নাজনিন নামে ওই নারীকে গুলি করে মেরে ফেলা হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বোরকা পরে বাড়ি থেকে বের হয়েছিল ওই নারী। তাই তার পোশাক গায়ে সেঁটে ছিল, নাকি ঢিলেঢালা পোশাক পরেছিলেন তিনি, তা দেখে বোঝার উপায় ছিল না। কোনো পুরুষ সদস্য ছাড়া একা বেরিয়েছিলেন বলেই তাকে খুন করে তালেবান।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই এলাকা দখলে নেওয়ার পর থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করছে তালেবান। নারীদের বাড়ির বাইরে গিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে তারা। নারীরা পুরুষ সঙ্গী ছাড়া বাড়ির বাইরে পা রাখতে পারবেন না বলে ফরমানও জারি করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার আরও এক প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এদিন আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ সামানগানের রাজধানী আইবাক নিয়ন্ত্রণে নেয় তারা। এ নিয়ে এখন পর্যন্ত দেশটির ছয়টি প্রাদেশিক রাজধানী সংগঠনটির নিয়ন্ত্রণে চলে গেল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা