আন্তর্জাতিক

ককটেল টিকা নিরাপদ, আইসিএমআরের দাবি

আন্তর্জাতিক ডেস্ক: কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের মিশ্র প্রতিষেধক (ককটেল টিকা) করোনার বিরুদ্ধে ভালো প্রতিরোধক্ষমতা গড়ে তুলছে। ভারতের উত্তরপ্রদেশে ২০ জনকে ভুলবশত দু’টি আলাদা আলাদা সংস্থার টিকা দেওয়া হয়। ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। যদিও পরে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) বিনোদ পল দাবি করেছিলেন, ওই ব্যক্তিরা দু’ধরনের প্রতিষেধক নিলেও তাদের শরীরে কোনও ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

পরে কেন্দ্র স্থির করে মিশ্র প্রতিষেধকের ব্যবহারে কারও শরীরে করোনা সংক্রমণ রুখতে সার্বিক ক্ষমতা তৈরি হচ্ছে কি না তা পরীক্ষা করে দেখা হবে। সেই মতো পরীক্ষামূলক প্রয়োগ করার পরিকল্পনাও করে তারা।

গত মে এবং জুনের মধ্যে উত্তরপ্রদেশে এই সমীক্ষা চালায় আইসিএমআর। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন প্রতিষেধকের মিশ্রণ প্রয়োগ করা হয়। সমীক্ষায় দাবি করা হয়েছে, এই মিশ্র প্রতিষেধক শুধু নিরাপদই নয়, সার্স কোভ-২ এর বিভিন্ন রূপের বিরুদ্ধেও ভালো প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম।

যদিও গত মাসেই এই মিশ্র প্রতিষেধকের বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। তিনি এই দুটি টিকার মিশ্রণের প্রয়োগকে ‘ভয়ানক প্রবণতা’ বলে ব্যাখ্যা করেছিলেন। কেননা এই ধরনের প্রয়োগের বিষয়ে খুব সামান্য তথ্যই পাওয়া গিয়েছিল বলে মত ছিল তার।

এদিকে, ভারতে করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার ভাইরাসটির আরেকটি স্ট্রেইন শনাক্ত হয়েছে। দেশটির দুই রাজ্য মিজোরাম ও কর্নাটকে ইটা নামের এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে।

গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে কর্নাটকের কর্তৃপক্ষ। তবে রাজ্য সরকার বলছে, করোনার ইটা ভ্যারিয়েন্ট নিয়ে এখনও চিন্তার কিছু নেই।

দুই সপ্তাহ আগে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন মেঙ্গালুরুর এক বাসিন্দা। এরপর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরে জানা যায়, তিনি করোনার ইটা ভ্যারিয়েন্টে আক্রান্ত। যেহেতু ভাইরাসের রূপ জানতে জিনোম সিকোয়েন্সিং করতে সময় লাগে। তাই ইটার উপস্থিতি জানতে কিছুটা সময় লেগেছে।

ভারতে এই ভ্যারিয়েন্টের প্রথম সন্ধান মিলে মিজোরামে। সেখানে অবশ্য এই সংক্রমণ ছড়ায়নি। তবে কয়েক দিনের ব্যবধানে কর্নাটকেও একই স্ট্রেইন শনাক্ত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

২০২০ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম ইটা সংক্রমণের খবর মেলে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে কোনও একটি নির্দিষ্ট দেশে এই সংক্রমণ শুরু হওয়ার কথা বলা হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনও চিন্তার কিছু নেই। লোটা, কাপ্পা, ল্যামডা, আলফা, বিটা, গামা ও ডেল্টা এখন নজরে রয়েছে। ইটা সেই তালিকায় নেই। যদিও নাইজেরিয়াতে করোনার এই রূপ ইতোমধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবুও এখনই একে মারণ রূপ বলে মানতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে, ভারতে শনাক্ত হয় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। যা সামাল দিতে হিমশিম অবস্থা মোদি সরকারের। দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এ ভ্যারিয়েন্ট ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এরইমধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিনই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। এর মধ্যেই নতুন ভ্যারিয়েন্টের খবর প্রকাশিত হলো।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা