আন্তর্জাতিক

চীনে বন্যা, ঘর ছাড়ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : আবারো বন্যা দেখা দিয়েছে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে। অতিবৃষ্টি ও বন্যায় ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ।

বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে বেশিরভাগ নদীর পানি। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ভারি বৃষ্টিপাতের কারণে এমন বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যায় সিচুয়ানের ছয়টি শহরের অন্তত ৪ লাখ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছিলো, ভারি বৃষ্টিপাতে সিচুয়ানে ইতোমধ্যে ২৫ কোটি ইউয়ান (৩ কোটি ৮০ লাখ ডলার প্রায়) সমমূল্যের আর্থিক ক্ষতি হয়েছে। সেখানে অন্তত ৪৫টি বাড়ি পুরোপুরি ধ্বংসে হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১১৮টি।

চীনা আবহাওয়া কর্মকর্তারা গত সপ্তাহে জানিয়েছিলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে সারা বিশ্বেই অতিবৃষ্টির আশঙ্কা বাড়ছে। তবে আগামী বছরগুলোতে চীনের ওপর এর প্রভাব আরও ভয়ংকর হতে পারে।

গত মাসে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানে সেখানকার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা আঘাত হানে। সৃষ্ট বন্যায় প্রাণ হারান ৩০০ জনের বেশি মানুষ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা