আন্তর্জাতিক

মৃত্যু, সংক্রমণ ও সক্রিয় রোগী কমেছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু কমেছে ভারতে। কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। একইসাথে কমেছে সক্রিয় রোগী।

সোমবার (৯ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৯৫৪ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৪৭ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৩০৯ জন।

২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে সোমবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।

বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ১৮৮ জনে। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২৬ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা