আন্তর্জাতিক

লেবানন থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা 

আন্তর্জাতিক ডেস্ক: লেবানন থেকে ইসরায়েলে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে। জবাবে কামানের গোলা ছুড়েছে ইসরায়েলিরা। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হলেও এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। হামলার দায় স্বীকারও করেনি কেউ।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (৪ আগস্ট) লেবানন থেকে ইসরায়েলের দিকে তিনটি রকেট ছোড়া হয়। এর মধ্যে একটি সীমান্ত পার হওয়ার আগেই মাটিতে পড়ে এবং বাকি দুটি ইসরায়েলে আঘাত হানে।

ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, রকেট হামলার পরপরই ইসরায়েলের কাইরাত শিমোনাসহ আরও কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়। আকস্মিক সাইরেন বেজে ওঠায় ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে জড়ো হয় আতঙ্কিত ইসরায়েলিরা।

একটি ভিডিওতে দেখা যায়, লেবানন থেকে ছোড়া রকেট বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে গেছে। কাইরাত শিমোনা শহরের কাছে ওই রকেটটি বিস্ফোরিত হয়।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, শহরের মেয়র স্থানীয়দের নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সেখানে থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা