আন্তর্জাতিক
যৌন হয়রানির অভিযোগ

কৌমোর পদত্যাগ দাবি বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রিউ কৌমোর পদত্যাগ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (৩ জুলাই) নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল কৌমোর বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ পাওয়ার কথা ঘোষণা দেয়ার পর এ পদত্যাগ চাওয়া হয়। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, আমি মনে করি তার (কৌমো) পদত্যাগ করা উচিত। আমি বুজতে পারছি যে, অঙ্গরাজ্যের আইন অনুসারে তাকে অভিশংসনের সিদ্ধান্ত নেয়া হতে পারে। কিন্তু ফ্যাক্ট হিসেবে আমার জানা নেই। আমি পুরো তথ্য পড়িনি।

গত বছর গভর্নরের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ করার পর এই তদন্ত শুরু হয়েছিল। তদন্তকারীরা প্রায় পাঁচ মাস ধরে ২০০ জনের মতো মানুষের জবানবন্দি গ্রহণ করেন। এদের মধ্যে গভর্নরের কার্যালয়ের কর্মী ও কয়েকজন অভিযোগকারীও রয়েছেন। তদন্তের অংশ হিসেবে কয়েক হাজার নথি, ক্ষুদে বার্তা ও ছবি পর্যালোচনা করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, স্বাধীন এই তদন্তের উঠে এসেছে গভর্নর কৌমো একাধিক নারীকে যৌন হয়রানি করেছেন। আর এটা করতে গিয়ে তিনি কেন্দ্রীয় ও রাজ্যের আইন ভঙ্গ করেছেন।

অঙ্গরাজ্যের বেশ কয়েকজন আইনপ্রণেতা গভর্নরের পদত্যাগ দাবি করেছেন। কৌমোর দল ডেমোক্র্যাট আইনপ্রণেতারাও এই তালিকায় রয়েছেন।

যৌন হয়রানির এসব অভিযোগ অস্বীকার করেছেন কৌমো। তিনি বলেছেন, অযাচিতভাবে কাউকে স্পর্শ করেননি এবং গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা