আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে ওমান

আন্তর্জাতিক ডেস্ক: ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বাদর আল-বুসায়িদি ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের নয়া প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রশাসনের সঙ্গে আগের মতো ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে মাস্কাট।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (৩ আগস্ট) তেহরানে প্রেসিডেন্ট রায়িসির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত রাষ্ট্রীয় অতিথি হিসেবে যোগ দেন। এরপর তিনি পদস্থ প্রতিনিধিদল নিয়ে ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বুসায়িদি গত আট বছরে ওমানের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার কাজে বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী জারিফের নিরসল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পরস্পরের আরো বেশি কাছে নিয়ে আসার লক্ষ্যে মাস্কাট সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

সাক্ষাতে ওমান ও ইরানের মধ্যকার সম্পর্ককে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অনুকরণীয় আদর্শ বলে উল্লেখ করেন জারিফ। তিনি ইরানের পরবর্তী সরকারের সঙ্গে আগের মতো ঘনিষ্ঠতা বজায় রাখতে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তেহরানের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেয়া হয়েছে।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত এপ্রিলে কাতার ও ইরাক সফর শেষে ওমান সফর করেছিলেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা