আন্তর্জাতিক

জাপানে ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্প অনুভূত হয়েছে জাপানের রাজধানী টোকিওতে। রিখটার স্কেল যার মাত্রা ছিল ৬। ভূমিকম্পের কারণে অলিম্পিকের গেমস ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিকরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।

স্থানীয় সময় (৪ আগস্ট) ভোর সাড়ে তিনটার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গেছে।

বার্কফিল্ড নামে এক সাংবাদিক টুইট করে লেখেন, ‘টোকিওতে ভূমিকম্প হচ্ছে। গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।’ আরেকজন টুইট করে লেখেন, ‘প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম।’ অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সম্প্রচার করছিলেন। তার মাঝেই ভূমিকম্প হয়। সেই শো-তেই ভূমিকম্পের কথা জানান তিনি।

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। ভয় থাকে সুনামিরও। তবে জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ভূমিকম্পের ফলে সুনামির কোনো সম্ভাবনা নেই। গেমস ভিলেজ ও বিভিন্ন স্টেডিয়াম সেভাবেই তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত না হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা