আন্তর্জাতিক

ঈদে সৌদি আরবে থাকবে ৫ দিনের কারফিউ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ঈদুল ফিতরে সাধারণ ছুটির সময় দেশটিতে টানা ৫ দিন কারফিউ জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

রয়টার্স জানায়, ২৩ থেকে ২৭ মে পর্যন্ত ঈদের ছুটি ঘিরে কারফিউ জারি থাকবে। তবে এর আগ পর্যন্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বর্তমান সময়ের মতো খোলা থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মানুষজনও চলাচল করতে পারবে। তবে মক্কায় আগের মতোই কারফিউ বলবৎ থাকবে।

করোনাভাইরাস প্রতিরোধে এর আগেও বেশির ভাগ শহরে কারফিউ জারি করে সৌদি কর্তৃপক্ষ। রমজানের প্রথম দিকে তা কিছুটা শিথিল করা হয়। তবে দেশটির যেসব এলাকায় সংক্রমণ বেশি সে এলাকা পুরোপুরি লকডাউন অবস্থায় আছে। পুরো দেশের সাথে ওই এলাকা বিচ্ছিন্ন রয়েছে।

এখন পর্যন্ত সৌদি আরবে আক্রান্ত হয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২৬৪ জনের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা