আন্তর্জাতিক
করোনা মহামারি

আক্রান্ত ৪৩ লাখ, মৃত্যু ২ লাখ ৯০ হাজারেরও বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় লকডাউন শিথিল করছে অনেক দেশ। তারপরও প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮০৮ জনে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯০ হাজার ৯৪৫ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৬০ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ১২ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৫ লাখ ৬৮ হাজারেরও বেশি।

বর্তমানে রাশিয়ায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তে সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজারেরও বেশি। আজ মারা গেছে ১০৭ জন। মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১১৬ জনের।

রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৭৬০ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৫৫৫ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ১৪ লাখ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭৪ হাজার ২০১ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৬২৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৬৯২ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে।

স্পেনে নতুন করে মারা গেছে ১৭৬ জন। মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৯২০ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে।

ইতালিতে নতুন করে মারা গেছে ১৭২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ হাজার ৯৯১ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২১ হাজারেরও বেশি।

ব্রাজিলে নতুন করে মারা গেছে ৩৫৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮০ জনে। আক্রান্ত ১ লাখ ৭২ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা