আন্তর্জাতিক

আক্রান্ত সাড়ে ৪২ লাখ, মৃত্যু ২ লাখ ৮৫ হাজারেরও বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। কোনভাবেই ঠেকানো যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। বিশ্বব্যাপী বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৭ জনে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার ৭৯১ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৩৩ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৫ লাখ ১৭ হাজারেরও বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৩৮৬ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ১৭৩ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫৮ হাজার ৪১৯ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ২১০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৬৫ জনে। আক্রান্ত সংখ্যা ২ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে।

স্পেনে নতুন করে মারা গেছে ১২৩ জন। মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৭৪৪ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে।

ইতালিতে নতুন করে মারা গেছে ১৭৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ হাজার ৭৩৯ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজারেরও বেশি।

ব্রাজিলে নতুন করে মারা গেছে ৮৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২০৭ জনে। আক্রান্ত ১ লাখ ৬৩ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও ব...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা