আন্তর্জাতিক

নিজেদের যুদ্ধজাহাজেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

পারস্য উপসাগরে ইরানি নৌবাহিনীর একটি জাহাজ থেকে ভুল করে ক্ষেপনাস্ত্র আরেকটি জাহাজের দিকে নিক্ষেপ করায় ভয়াবহ হতাহতের ঘটনা ঘটেছে। এতে ওই জাহাজের অন্তত ১৯ জন নৌ-সেনা নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

তবে এই আত্মঘাতী হামলাকে দুর্ঘটনা হিসাবে প্রচার করছে ইরানি সংবাদ মাধ্যমগুলো।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়, রবিবার (১০ মে) মহড়া চলাকালে তেহরান থেকে প্রায় ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওমান সাগরের জাস্ক বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

হামলার শিকার জাহাজটির নাম কোনারক। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) পরিচালিত ফ্রিগেট জামারান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভুলক্রমে কোনারককে আঘাত হানলে এই দুর্ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দুর্ঘটনায় আরও ১৫ সেনা আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহরান আমিনি নামে একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার পরপরই হাফতে তীর ডকইয়ার্ডে দশটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আহত ১৫ সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে আহত তিন সেনাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

সমুদ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম ছিল ৪৭ মিটার দৈর্ঘ্যের ডাচ-নির্মিত এই জাহাজটি।

ওমান সাগরের যে এলাকায় ওই জাহাজে হামলার ঘটনা ঘটেছে সেখানে নিয়মিত মহড়া চালিয়ে আসছে ইরান। এটি হরমুজ প্রণালীর পাশেই অবস্থিত।

এর আগেও এই অঞ্চলটিতে মহড়া চলার সময় দুর্ঘটনা ঘটেছে। তবে সেসব দুর্ঘটনা সম্পর্কে কম তথ্যই সরবরাহ করেছে ইরানি গণমাধ্যমগুলো। ফলে এসব দুর্ঘটনায় প্রকৃত হতাহতের খবর কখনও প্রকাশ পায় না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা