আন্তর্জাতিক

তথ্য গোপনের অভিযোগ অসত্য: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের কোন প্রকার চাপের কারণে করোনাভাইরাসের তথ্য গোপন করা হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংবাদ মাধ্যমে এ বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে তা ‘মিথ্যা অভিযোগ’।

স্থানীয় সময় শনিবার (৯ মে) এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি স্পষ্ট করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির একটি সাময়িকী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম গেব্রেয়েসুস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি টেলিফোন আলাপ নিয়ে প্রতিবেদন করেছে। যা একেবারেই ভিত্তিহীন ও অসত্য।

জার্মানির সাপ্তাহিক সাময়িকী ডের স্পিগেল জানিয়েছে, গত ২১ জানুয়ারি জিনপিং ও আধানমের মধ্যে টেলিফোনে আলাপ হয়। তখন নতুন করোনাভাইরাসটি যে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় সে ব্যাপারে তথ্য গোপন রাখতে আধানমের প্রতি আহ্বান জানান জিনপিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেন খুব শিগগির মহামারি ঘোষণা না করে সে আহ্বানও জানান জিনপিং।

জার্মানির বিদেশি গোয়েন্দা সংস্থার (বিএনডি) বরাত দিয়ে ওই প্রতিবেদনটি তৈরি করেছিল ডের স্পিগেল। তবে রবিবার (১০ মে) এ নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি বিএনডি।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি জানিয়েছে, জিনপিংয়ের সঙ্গে আধানমের কখনোই ফোনে কথা হয়নি। এ ধরনের প্রতিবেদন শুধু বিভ্রান্তিই তৈরি করে না, বরং মহামারির বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারগুলোর লড়াইকে অপমানও করে।

বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, নতুন করোনাভাইরাসটি যে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় তা গত ২০ জানুয়ারি নিশ্চিত করেছিল চীন। এর দু’দিন পর তা আনুষ্ঠানিকভাবে বিশ্ববাসীকে জানিয়ে সংস্থাটি বলে, এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন। ১১ ফেব্রুয়ারি নতুন করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন ধরে অভিযোগ করে আসছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘চীন ঘেঁষা’। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও তিনি আনেন সংস্থাটির বিরুদ্ধে। এক পর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অর্থায়ন বন্ধের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা