কাবুলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আফগানিস্তানের পতাকা উড়াচ্ছেন দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা। ২০১৫ সালের অক্টোবর মাসের ছবি
আন্তর্জাতিক

ইসলামাবাদের পার্কে তালেবানের পতাকা!

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নিয়ন্ত্রণ পেতে মরিয়া হয়ে উঠেছে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী তালেবান গোষ্ঠীর যোদ্ধারা। মার্কিন সেনাসহ বিদেশি সেনাদের প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই এই ঘটনা ঘটলো। খবর ডন ।

যুদ্ধবিধ্বস্ত এই দেশটির কোথাও উড়ছে আফগানিস্তানের পতাকা, আবার কোথাও তালেবানের পতাকা। এদিকে প্রতিবেশি দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি পার্কে একসঙ্গে উড়ানো হয়েছে তালেবান ও আফগানিস্তানের পতাকা।

সোমবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। অত্যন্ত গোপনে এই ঘটনা ঘটলেও বিষয়টি কানে আসার সঙ্গে সঙ্গে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক হয়ে যায়।

দ্য ডন বলছে, রোববার (১ আগস্ট) সন্ধ্যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের লেক ভিউ পার্কে এক দল লোক আফগানিস্তানের জাতীয় পতাকা ও তালেবানের পতাকা উড়াচ্ছিল। বিষয়টি দেশটির পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কানে পৌঁছানোর পরই সতর্ক হয়ে যায় নিরাপত্তা সংস্থাগুলো।

সংবাদমাধ্যমটি বলছে, লেক ভিউ পার্কটি ইসলামাবাদের মালপুর গ্রামের কাছে মুরি রোডের পাশে অবস্থিত। এছাড়া এই পার্কটি ইসলামাবাদে অবস্থিত পাকিস্তানি পার্লামেন্ট ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবন থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়। এই এলাকাটির প্রশাসনিক দায়িত্বে রয়েছে ইসলামাবাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি)।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ডন জানায়, রোববার সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন তরুণ ও যুবকের একটি দল ইসলামাবাদের লেক ভিউ পার্কে আফগানিস্তানের জাতীয় পতাকা ও তালেবানের পতাকা উড়াতে থাকে। এই অবস্থায় পতাকা ধরে রেখে তাদের ছবিও তুলতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা