আন্তর্জাতিক

বিমান হামলা ২৫৪ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগান সামরিক বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ২৫৪ জন তালেবান সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আরো আহত হয়েছেন ৯৭ জন।

রোববার (২ আগষ্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে এ তথ্য জানিয়েছে।

টুইটে বলা হয়েছে, শনিবার থেকে রোববার ২৪ ঘণ্টায় দেশের গজনি, কান্দাহার, হেরাত, ফারাহ, জওজান, সমানগান, হেলমান্দ, তাখার, কুন্দুজ, বাঘলান, কাবুল ও কাপিসা প্রদেশে বিমান হামলা চালিয়েছে এএনডিএসএফ। হামলায় নিহত হয়েছেন ২৫৪ জন তালেবান সদস্য, আহত হয়েছেন ৯৭ জন।

এদিকে, একই সময়ে আফগানিস্তানের দ্বিতীয় প্রধান শহর হিসেবে পরিচিত কান্দাহারের তালেবান ঘাঁটিসমূহে বিমান হামলা করেছে এএনডিএসএফ। হামলায় ১০ জনেরও বেশি তালেবান সদস্য নিহত হয়েছেন।

রোববার পৃথক এক টুইটে হামলার ভিডিও প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ তিন শহর হেরাত, লস্কর গাহ ও কান্দাহারে তুমুল লড়াই চলছে আফগান সামরিক বাহিনী আফগানিস্তান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স (এএনডিএসএফ) সদস্য ও তালেবান বিদ্রোহীদের মধ্যে। তার মধ্যেই এই দু’টি টুইট করল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার আফগানিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিপরিষদের বৈঠক ছিল। ভার্চুয়াল সেই বৈঠকে বক্তব্য দেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। নিজ বক্তব্যে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেন, আগামী ৬ মাসের মধ্যে তালেবান সদস্যদের চুড়ান্তভাবে পরাজিত করা সম্ভব হবে।

সূত্র : রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা