আন্তর্জাতিক

তুরস্কে দাবানল থামেনি, মৃত্যু বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক: দাবানলের আগুনে দেশটির বিভিন্ন এলাকায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। তুরস্কের গণমাধ্যম আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির কৃষি ও বনমন্ত্রী বেকির পাকদেমিরলি জানান, দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে আট।

কৃষি ও বনমন্ত্রী বলেন, বুধবার আগুনের সূত্রপাতের পর থেকে ৩২ শহরের ১২৬ এলাকার মধ্যে বর্তমানে ১১৯ এলাকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি জানান, ১৬ বিমান, ৯ ড্রোন, ৪৫ হেলিকপ্টার, ৬ ব্যবস্থাপনা হেলিকপ্টার, একটি মনুষ্যবিহীন হেলিকপ্টার, ৭০৮টি ওয়াটার ট্যাঙ্কার আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। কাজ করছেন প্রায় পাঁচ হাজারের মতো দমকলকর্মী।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেন, আনতালিয়ার মানাভগাত জেলায় দাবানলের কারণে অসুস্থ ৫০৭ জনের মধ্যে ৪৯৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মুগলার মারমারিস এবং বদরামে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ে শনিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান মানাভগাত এলাকায় পরিদর্শনের সময় বলেন, আজারবাইজান, রাশিয়া, ইউক্রেন ও সর্বশেষ ইরান থেকে অগ্নিনির্বাপক বিমান এসে পৌঁছার ফলে দাবানল নেভানোর কাজ অনেকটা সহজ হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক...

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের ন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা