আন্তর্জাতিক

প্লাস্টিক খেকো ভিন্ন রকম ছত্রাক আবিষ্কার 

আন্তর্জাতিক ডেস্ক: নানা কারণে প্লাস্টিক পরিবেশের জন্য বড় হুমকি। প্লাস্টিকের বর্জ্য রিসাইকেল করে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা যায় তা নিয়ে বহু বছর ধরেই বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এবার সামান্থা জেংকিনস নামের এক গবেষক প্লাস্টিক খেয়ে ফেলতে পারে এমন এক ছত্রাক আবিষ্কার করেছেন। খবর বিবিসি।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সামান্থা জেংকিনস নামের ওই গবেষক অন্য একটি বিষয়ে গবেষণার কাজ করতে গিয়ে দৈবচক্রে এমন এক ছত্রাক আবিষ্কার করেছেন যা প্লাস্টিক খেয়ে ফেলতে সক্ষম। এ আবিষ্কার পৃথিবীর পরিবেশ রক্ষায় কত বড় ভূমিকা রাখবে তা বলার অপেক্ষা রাখে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থলভাগ পেরিয়ে প্লাস্টিকের বর্জ্যগুলো জলভাগের গভীর তলদেশে ছড়িয়ে গেছে। তিমির মত নানা প্রাণির পেটে পাওয়া যাচ্ছে সেগুলো। এমনকি মানব ভ্রুনের প্লাসেন্টাতেও ঢুকে পড়েছে প্লাস্টিকের কণা।

একটি মাত্র প্লাস্টিক ব্যাগ মাটিতে মিশে যেতে সময় লাগে প্রায় ১ হাজার বছর। এ জন্য প্লাস্টিকের বর্জ্য কীভাবে সহজেই রিসাইকেল করা যায় তা ছিল বিজ্ঞানীদের কাছে বড় চ্যালেঞ্জ।

পরিবেশ সংগঠন গ্রিনপিস বলেছে, ২০১৫ সাল নাগাদ পৃথিবীতে ৬৩০ কোটি টন প্লাস্টিক ছড়িয়ে পড়েছে যারা মাত্র ৯ শতাংশই রিসাইকেল সম্ভব হয়েছে। বাকিগুলো পুড়িয়ে ফেলা হয় কিংবা ফেলে দেওয়া হয়। এতে পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। তাই এটি রোধে কার্যকরী পদক্ষেপ অতিব প্রয়োজন।

নিজের আবিষ্কার সম্পর্কে সামান্থা জেংকিন্স বলেছেন, ‘ধরুন একটি জার ভর্তি শস্যকণার ওপর কিছু ছত্রাক জন্মেছে। ব্যাপারটা দেখতে স্বাভাবিকের মতোই লাগবে। এটি মোটেও উত্তেজনাকর কিংবা আকর্ষণীয় কিছু না। কিন্তু যখনই জারটা খোলা হলো, দারুন একটি ব্যাপার ঘটে গেছে। আমরা জারটিতে বায়ুরোধী প্লাস্টিকের স্পঞ্জ দিয়েছিলাম, যা ছত্রাকগুলো খেয়ে হজম করে ফেলেছে। এটি সত্যিই বিস্ময়কর ঘটনা। ’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা