আন্তর্জাতিক

ফ্রি ফায়ারে আসক্তি ও আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রি ফায়ার গেম খেলে মায়ের ৪০ হাজার রুপি খুইয়েছে এক কিশোর। এতে বকা দেওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে ছাতারপুর জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যমের থেকে জানা যায়, গত শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় ছাতারপুর শহরের নিজ বাড়িতে আত্মহত্যা করে ওই কিশোর। তার বাবা প্যাথোলজি ল্যাবে কাজ করেন, মা নার্স। ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে সুইসাইড নোট রেখে গেছে ছেলেটি। সেখানে মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার কারণ হিসেবে নিজের অবসাদকে দায়ী করেছে সে।

জানা যায়, অনলাইন গেম ফ্রি ফায়ার খেলতে গিয়ে মায়ের ইউপিআই অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার রুপি ‘অপচয়’ করে ফেলে ওই কিশোর।

মোবাইলে টাকা কেটে নেওয়ার মেসেজ পেয়ে ছেলেকে ফোন করে বকাবকি করেন তার মা। এরপর ঘরের দরজা আটকে দেয় ছেলেটি। কিছু সময় পর বিষয়টি নজরে আসে তার বোনের। ডাকাডাকির পর দরজা না খুললে বিষয়টি বাবা-মাকে জানানো হয়। এরপর, দরজা ভেঙে ভেতরে ঢুকে কিশোরের ঝুলন্ত মরদেহ পাওয়া হয়।

অনলাইন গেমে আসক্তি শিশুদের জন্য কতটা ক্ষতিকর তা আবারও প্রমাণিত হলো।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা