ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাক চাপায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় রুবেল ধুবিল নামে ১ যুবক নিহত ও আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার!

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মেহমান শাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মেহমান শাহী গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, স্কুলের সামনে কালভার্টের ওপরে ৩ যুবক মোবাইলফোনে ফ্রি ফায়ার গেম খেলছিল। সে সময় সলঙ্গা থেকে ছেড়ে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ৩ জন গুরুতর আহত হন।

আরও পড়ুন: মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা

তাদের উদ্ধার করে সলঙ্গা বাজারে নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের হেলপার গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা