সারাদেশ

মিয়ানমার থেকে ফিরল ২৯ বাংলাদেশি

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর দেশটিতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৯ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে।

আরও পড়ুন : বাগেরহাটে বৃদ্ধের লাশ উদ্ধার

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে এ পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগকারি ২৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন : পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ

ফেরত আসা ব্যক্তিরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা শাকের উল্লাহ (২৮), এখলাছ মিয়া (২৬), শফি আলম (২৫), মো. পারভেজ (২৪), মিজানুর রহমান (১৮), মোবারক মিয়া (২৪), মো. মহিউদ্দীন (২২), ছালামত উল্লাহ (১৭), মং থিন (৪২), গিয়াস উদ্দিন (২২), রাকিবুল হাসান রাকিব (২২), জাহাঙ্গীর আলম (৩৫) ও মোবারক উদ্দিন (১৮)। উখিয়া উপজেলার বিভিন্ন এলাকার মো. শাহেদ (১৮), মো. তারেক (১৮) ও মো. সাবের (২৯)। টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার মো. ইরফান (২২), মো. ইলিয়াছ (১৯), মো. জহির আহমেদ (৩১), মো. আব্দুল আজিজ (২১), মো. তৈয়েব (৩২), আব্দুর সিদ্দিক (২৭) ও মো. রুবেল (২০)। বান্দরবান জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকার সিন খেয়ে মং মার্মা (৩২), থুইচিং প্রু (২৩) এবং লামা উপজেলার থার তুন হ্লা (৩৬)। রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বিভিন্ন এলাকার ইয়ং ছা থুই মার্মা (২৬), ইউ তান ওয়ারা ওরফে স্যার থুই ইউ (৩৪) ও থান হ্লা সিন ওরফে সোয়ে সিন ওরফে ইউসিচিং মার্মা (৩০)।

সংবাদ সম্মেলনে লে. মহিউদ্দীন আহমেদ বলেন, সকালে মিয়ানমারের মংডুতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ১৫ সদস্যের এবং বিজিপির ১ নম্বর পিউন ফিউ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়ে ওয়াই শো’র নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। পতাকা বৈঠকে উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া উভয়দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ, উত্তরোত্তর উন্নতি এবং সহযোগিতা বৃদ্ধির জন্য প্রতিনিধি দল দুইটির সদস্য মতামত ব্যক্ত করেছেন। পতাকা বৈঠক শেষে মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিজিপির প্রতিনিধি দল।

আরও পড়ুন : মানিকছড়িতে মদসহ দুই নারী আটক

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং মিয়ানমারস্থ বাংলাদেশ কনস্যুলেট এর যৌথ উদ্যোগে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া শেষে দীর্ঘ প্রচেষ্টার পর ২৯ জন বাংলাদেশিকে ফেরত আনা সম্ভব হয়েছে।

ফেরত আনা এসব বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছে দিতে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা