আন্তর্জাতিক

অত্যাধুনিক পারমাণবিক চুল্লি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত বিশ্বের প্রথম পারমাণবিক চুল্লি বন্ধ করেছে চীন। যান্ত্রিক ত্রুটির কারণে পারমাণবিক চুল্লিটি বন্ধ করা হয়েছে বলে জানা যায়।

গুয়াংদং প্রদেশে অবস্থিত তাইশান পরমাণু ক্ষেত্রের ইউনিট-১ বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কারখানা কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, চুল্লিতে জ্বালানি সরবরাহের পাইপলাইনে ত্রুটি নিয়ে প্রকৌশলীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এক মাস আগেই চুল্লিতে সমস্যার বিষয়টি নিশ্চিত করেছিল চীনা সরকার। তবে সে সময় ‘সামান্য ত্রুটি’ দাবি করে এটি নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছিলো বেইজিং।

চীনের জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপ (সিজিএন) শুক্রবার (৩০ জুলাই) এক বিবৃতিতে জানায় ত্রুটির কারণ অনুসন্ধানে কাজ চলছে। একই সঙ্গে প্রকৌশলীরা জ্বালানি সরবরাহের পাইপলাইনও নতুন করে স্থাপন করবেন।

আশপাশের পরিবেশের অতিরিক্ত তেজস্ক্রিয়তার কারণে কারখানা বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ইডিএফের এক মুখপাত্র। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চীনের কারখানা কর্তৃপক্ষই নেবে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা