আন্তর্জাতিক

প্রেমিকার বাড়িতে প্রেমিকের শেষকৃত্য

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এমনকি তার যৌনাঙ্গ কেটে ফেলার কথাও বলা হয়েছে। এ ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িতদের বাড়ির বাইরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে স্থানীয়রা। সেখানে নিহত কিশোরের শেষকৃত্যও করেছে ক্ষুব্ধ জনতা।

গত শুক্রবার রাতে বিহারের মুজফ্ফরপুরের কান্তি থানা এলাকার রেপুরা রামপুরশাহ গ্রামে এ ঘটনা ঘটে। খবর এএনআইয়ের।

স্থানীয়দের অভিযোগ, সৌরভ কুমার নামের ওই কিশোর সোরবারা এলাকায় প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়েছিল। এ সময় তাকে সেখানে দেখে বেধড়ক মারধর করেন মেয়েটির বাড়ির লোকেরা।

গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় সৌরভের।

এ ঘটনার পরেই কান্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মুজফ্ফরপুরের পুলিশ সুপার রাজেশ কুমার বলন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে প্রেমের সম্পর্ক থাকায় ওই কিশোরকে খুন করা হয়েছে। তাকে বেধড়ক মারধর করা হয় ও তার যৌনাঙ্গ কেটে নেয়া হয়।

এদিকে সৌরভের মৃত্যুর পর তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সুশান্ত পাণ্ডের বাড়িতে হামলা চালায়। তার বাড়ির সামনে বিক্ষোভ ও সৌরভের শেষকৃত্য করা হয়।

মূল অভিযুক্ত সুশান্তকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সুশান্তের বাড়িতে হামলা চালানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা