আন্তর্জাতিক

মৃত্যু কমলেও, সংক্রমণ বেড়েছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। বেড়েছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা।

রোববার (২৫ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৭৪২ জন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৯০১ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ৫৫১ জন।

ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ফের কমেছে। বর্তমানে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২১২ জন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা