আন্তর্জাতিক

চীনে তৃতীয় মাত্রার সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বন্যার পর এবার নতুন বিপদ এগিয়ে যাচ্ছে চীনের দিকে। আগামী রোববার (২৫ জুলাই) রাতে চীনের ঝেজিয়াংয়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইন-ফা।

আল জাজিরার খবর অনুসারে জানা যায়, তাইওয়ান থেকে ধীরে ধীরে উত্তরপশ্চিম দিকে সরে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। এর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫৫ কিলোমিটার, যা কখনো কখনো ১৯১ কিলোমিটার পর্যন্ত উঠছে। তবে এখন পর্যন্ত ইন-ফার আঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ঝড়ের কারণে ঝেজিয়াংয়ের স্কুল, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। প্রয়োজন হলে যেকোনো সময় সড়ক যোগাযোগও বন্ধ করা হতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় ইন-ফার কারণে তৃতীয় মাত্রার সতর্কতা জারি করেছে।

ঝড়ের আশঙ্কায় এ অঞ্চলের শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করেছে চায়না রেলওয়ে। প্রাদেশিক রাজধানী হাংঝৌয়ের বিমানবন্দর থেকে রোববারের ৯০ শতাংশ ফ্লাইট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সোমবারের ফ্লাইটগুলোও বাতিল হবে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা