আন্তর্জাতিক

মেডিকেল পর্যটকের ৫৪.৩ শতাংশই বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে যাওয়া মেডিকেল পর্যটকদের ৫৪.৩ শতাংশই বাংলাদেশি। শনিবার (২৪ জুলাই) এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।

জানা যায়, ২০০৯ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের ২৩.৬ শতাংশ ছিল বাংলাদেশি। ওই বছর মালদ্বীপের মেডিকেল পর্যটক ছিল ৫৭.৫ শতাংশ। বিগত এক যুগে মালদ্বীপের পর্যটক কমার বিপরীতে বেড়েছে বাংলাদেশির সংখ্যা।

মহামারি শুরুর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ভারতে যাওয়া বাংলাদেশি মেডিকেল পর্যটকের সংখ্যা ছিল ৫৭.৫ শতাংশ। অন্যদিকে মালদ্বীপের ৭.৩ শতাংশ। ২০০৯ সালের পর থেকে ভারতে আফগান মেডিকেল পর্যটকের সংখ্যা বাড়লেও এখন অবশ্য তা কমেছে।

ভারতের প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ও দেশটির ‘ন্যাশনাল মেডিকেল অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম প্রোমোশন বোর্ডের সদস্য ডা. দেবী শেঠি বলছেন, মেডিকেল পর্যটকদের মধ্যে বেশিরভাগই আসেন হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচার ও ক্যান্সারের চিকিৎসা নেওয়ার জন্য।

শেঠি আরও বলেছেন, ‘সস্তায় ভালো চিকিৎসা সেবা পাওয়ার অন্যতম একটি স্থান হলো ভারত। এখানকার হাসপাতালগুলোর মানসম্পন্ন চিকিৎসা সেবা দেওয়ার সুখ্যাতি রয়েছে। এছাড়া একই ভাষা, খাবার ও সাংস্কৃতিক আবহও বাংলাদেশিদের আকর্ষিত করে।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

২৫ বছরেও সংস্কার হয়নি গোসাইবাড়ি সড়কের

প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত হলেও মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের...

ঝালকাঠির নতুন পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নেইমার যুগের ইতি? ব্রাজিলের তারকাদের শেষ বিশ্বকাপের ইঙ্গিত

বিশ্বকাপে আবারও হতাশার গল্প লিখল ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারের পর দ...

১০ জনের ইংল্যান্ডের দাপট, মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টারে থ্রি লায়ন্স

নাটকীয় ঘটনায় ভরা এক ম্যাচে ১০ জনের দল নিয়েও দারুণ লড়াই করে মেক্সিকোকে ৩-২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা