আন্তর্জাতিক

বিশ্বে আরও ৮ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও আট হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৬ হাজার ৬৪৪ জন। সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ৬৯ হাজার ৮৯৭ জন। শুক্রবার (২৩ জুলাই) ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ১৮৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৫০ হাজার ৮৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৪১৮ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ৫২ লাখ ১৩ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ২৬ হাজার ১৭২ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ১৭৩ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১২ লাখ ৯১ হাজার ৭০৪ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ১৯ হাজার ৫০২ জন। ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি চার লাখ ৬০ হাজার ৩০৪ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৪০ হাজার ২০০ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৬৮৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন নয় লাখ ৬৯ হাজার ৬১০ জন।

দেশে করোনার বিস্তার রোধে আজ থেকে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর লকডাউন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা