আন্তর্জাতিক

পেগাসাসের ভয়ে ফোন বদলালেন মাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ১৭টি আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানকারী টিম পেগাসাসের আড়ি পাতার ঘটনা ফাঁস করে। এমন খবরে তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। এ তথ্য জানার পর নিজের মোবাইল ফোন ও ফোন নম্বর বদলে ফেলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের ওই কর্মকর্তা বলেন, মাক্রোঁ বেশ কয়েকটি ফোন নম্বর নিয়েছেন। এটি শুধুই বাড়তি নিরাপত্তার জন্য করা হয়েছে বলেও জানান তিনি।

অনুসন্ধানী টিমের ফরেনসিক বিশ্লেষণে উঠে আসে, স্মার্টফোনের তথ্য হ্যাক করে নেওয়া হয় পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে। নজরদারির শিকার হন মানবাধিকারকর্মী, রাজনীতিক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশ্বজুড়ে ৫০ হাজার ফোন হ্যাক করে নেয়া হয় এই পেগাসাসের মাধ্যমে। আড়িপাতা হয় ১৮০ জন সাংবাদিকের ফোনেও।

যদিও বরাবরের মতো পেগাসাস স্পাইওয়্যারের বিক্রেতা ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও দাবি করছে, এই হ্যাকিংয়ের সঙ্গে তারা যুক্ত নয়। তারা শুধু আইন-শৃঙ্খলা বাহিনী ও বাছাইকৃত সরকারের গোয়েন্দা সংস্থার কাছে এই প্রযুক্তি বিক্রি করে আসছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা