ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ
আন্তর্জাতিক

সৌদি বক্তব্য প্রত্যাখ্যান করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পরবর্তী আলোচনা সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে অনুষ্ঠিত হবে বলে কোনো কোনো সৌদি গণমাধ্যম যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা সংক্রান্ত পরবর্তী দফা বৈঠকের কোনো তারিখ নির্ধারিত হয়নি। সৌদি আরবের সরকারি নিউজ চ্যানেল আল-আরাবিয়ার বরাত দিয়ে সেদেশের আরব নিউজ পত্রিকা জানিয়েছিল, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত ভিয়েনা সংলাপ স্থগিত করা হয়েছে।

উলিয়ানোভ সোমবার এক টুইটার বার্তায় এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, ইরানের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর ভিয়েনায় আলোচক দল পাঠাতে একটু সময় নেবে এটাই স্বাভাবিক। কিন্তু কতটা সময় নেবে তা কেউ জানে না।

এই রুশ কূটনীতিক বলেন, তেহরানের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সব পক্ষকে অপেক্ষা করতে হবে। তবে তিনি একথাও বলেন, ভিয়েনায় সপ্তম দফা আলোচনা যত দ্রুত শুরু করা যায় ততই মঙ্গল।

২০১৫ সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল ইরান। কিন্তু ২০১৮ সালে ততকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন।আমেরিকাকে আবার এটিতে ফিরিয়ে এনে কীভাবে এই সমঝোতাকে আবার আগের মতো কার্যকর করা যায় তা নিয়ে ভিয়েনায় গত এপ্রিল থেকে সংলাপ চলছে। এ পর্যন্ত এই সংলাপের ছয় দফা বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত কোনো চুক্তি সই হয়নি। আশা করা হচ্ছে, সপ্তম দফা বৈঠক থেকে কার্যকর কোনো ফল বেরিয়ে আসবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

নরেন্দ্র মোদি ‘পাশবিকতার’ সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি

ভারতের উত্তরাখন্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলার বিচার ও ন্যায়বিচারের...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা