আন্তর্জাতিক

আফগানিস্তান-ইরান সীমান্ত বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবস উপলক্ষে আফগানিস্তানের সঙ্গে পাঁচ দিন সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।

ইরানের শুল্ক অধিদফতরের মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি রোববার (১৮ জুলাই) বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের সীমান্ত ও স্থলবন্দরগুলোর কার্যক্রম পাঁচ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর ইরনার।

তিনি রোববার তেহরানে এক ঘোষণায় বলেন, সোমবার (১৯ জুলাই) সকাল থেকে আগামী শুক্রবার (২৪ জুলাই) পর্যন্ত দুই দেশের সীমান্ত বন্ধ থাকবে। ফলে স্থলবন্দরগুলো দিয়ে কোনো ধরনের পণ্য লেনদেন হবে না।

লাতিফি জানান, পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবস উপলক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি এই পাঁচদিন আফগানিস্তান সীমান্তে কোনো ধরনের পণ্য না পাঠাতে ইরানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

ইরানের শুল্ক অধিদপ্তরের মুখপাত্র বলেন, আগামী শনিবার থেকে স্থলবন্দরগুলোর কার্যক্রম যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে সরকারি সৈন্যদের সঙ্গে তালেবানের সংঘর্ষ তীব্র আকার ধারন করার ঘটনায় দু’দেশের সীমান্ত বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব পড়েছে।

গত সপ্তাহে দু’দেশের মধ্যকার তিনটি স্থলবন্দরের দু’টির আফগান অংশ তালেবান দখল করে নিলে ইরান বন্দর দু’টি সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরবর্তীতে অবশ্য এসব স্থলবন্দরের কার্যক্রম আবার চালু করা হয় এবং রোববার পর্যন্ত তিন স্থলবন্দর- মাহিরুদ, দোগারুন ও মিলাক চালু ছিল।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা