আন্তর্জাতিক

ভারি বর্ষণে ভারতে নিহত বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক : তুমুল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ভারতের রাজধানী মুম্বাইয়ে। এতে শহরটির বেশকিছু বাড়ি ও দেয়াল ভেঙে মারা গেছেন অন্তত ৩১ জন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, মুম্বাইয়ে নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে। শনিবার (১৭ জুলাই) রাত থেকে শুরু হয়ে রোববার (১৮ জুলাই) অবধি টানা বৃষ্টিপাতে ভূমিধস, বাড়িঘর ভেঙে এবং বিদ্যুতায়িত হয়ে এসব প্রাণহানি ঘটেছে।

আঞ্চলিক আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় সোমবারও (১৯ জুলাই) ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিতে মুম্বাইয়ের ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। অনেক ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। রাতভর ভারি বর্ষণের পর সোমবার সকালেও বৃষ্টি হয়েছে দিল্লিতে। এতে ভারতীয় রাজধানীর অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে।

বৃষ্টিপাতের জেরে মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, মুম্বাইয়ে নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা খরচও রাজ্য সরকার বহন করবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা