আন্তর্জাতিক

ইরাকে মার্কেটে বোমা হামলায় নিহত ২৫

সাননিউজ ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কেটে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৯ জুলাই) বাগদাদের উত্তরাঞ্চলে বোমাটি বিস্ফোরিত হয়। মার্কেটে তখন মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলেন। খবর বিবিসি’র।

বাগদাদে গত ছয় মাসের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ বোমা হামলা। এই ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। তবে সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস)-এর নাম থাকবে।

হামলার বিষয়ে নিরাপত্তা সূত্র জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। সোমবার আল-উহাইলিয়াত মার্কেটে এই বোমা হামলা হয়। অনেক দোকানে আগুন লেগেছে।

ইরাকের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমি মার্কেট এলাকার নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পুলিশ রেজিমেন্টের কমান্ডারকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

বোমা হামলার ঘটনায় একটি তদন্তও শুরু হয়েছে বলে জানান মুখপাত্র। ২০১৭ সালের শেষ দিকে ইরাকি সরকার সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের ঘোষণা দেয়। কিন্তু গোষ্ঠীটির স্লিপার সেলগুলো ছোট ছোট হামলা অব্যাহত রেখেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা